রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রাষ্ট্র ও সংবিধান বদলাতে হবে : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনিবার্য করে তুলেছিল পঁচাত্তরে বাকশাল গড়ে তুলতে। তাই রাষ্ট্র ও সংবিধান বদলাতে হবে। বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। শনিবার দুপুরে সাহেবববাজার জিরোপয়েন্টে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য রাজশাহী গণসংলাপে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, নির্বাচনী আইনের সংস্কার করতে হবে। যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতে সব স্বৈরাচারি সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুরাদ মোর্শেদের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, জেলা সদস্য সচিব জুয়েল রানা, নাগরিক নেতা অ্যাডভোকেট এনামুল হক, মাহবুব সিদ্দকী প্রমুখ।


এই বিভাগের আরো খবর