সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।তিনি বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন হলেও দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।শনিবার (২৯ মার্চ) রাজধানীতে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এই বিভাগের আরো খবর