সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রাসিকের নতুন প্রশাসক রিটন, অভিনন্দন ভূমি মন্ত্রী মিনুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি কর্পেোরেশন এর প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।  শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক নিয়োগের খবর প্রচার হলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ভীড় করে নেতাকর্মীরা। তারা আনন্দ প্রকাশ করে।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাসিকের নতুন প্রশাসক রিটনকে
অভিনন্দন জানিয়েছেন ভূমি মন্ত্রী মিনু

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রিটন প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরশেনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরী সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রত্যাশা রাখছি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।


এই বিভাগের আরো খবর