সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার বিকেলে কর্পোরেশনের সচিব মোবারক হোসেনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিভাগীয় কমিশনারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হন।
প্রশাসকের দায়িত্ব নেয়ার পর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির কর্পোরেশনের ভাংচুর ও পুড়ে যাওয়া কক্ষগুলো পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সচিবের নিকট থেকে দায়িত্ব নিয়েছেন। পরিদর্শনের পর ক্ষয়ক্ষতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করার জন্য কর্পোরেশন ঘুরে দেখেন। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা। যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। মঙ্গলবার কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর