সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

রাসিকে অনিয়ম দুর্নীতি হয়ে থাকলে কাউকে ছাড় দেয়া হবে না : প্রশাসক হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, কর্পোরেশনের কোন অনিয়ম দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আজ দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন যারা কর্পোরেশনকে নষ্ট করেছে এবং আগামীতে নষ্ট করতে পারে তাদের আমরা রাখতে চায় না। তাদের নিয়তান্তিক ভাবে বিদায় করে দেয়া হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, টেন্ডারে কোন অনিয়ম হয়ে থাকলে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এমনকি টেন্ডারে অতিরিক্ত দাম ধরা হলেও তিনি ব্যবস্থা নিবেন। ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যারা সিটি কর্পোরেশনে লুটপাট করেছে তাদের কিছু সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে লুটকরা জিনিস ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গত ৫ আগষ্ট আগে ও পরে যারা অবৈধ্য ভাবে কর্পোরেশনে অবস্থান করে অরজগতা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা। ইতোমধ্যে সকল প্রকার নাগরিক সেবা চালু হয়েছে। যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মাধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে।


এই বিভাগের আরো খবর