ব্রিসবেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষে সাংবাদিক বৈঠকে এসে সে কথা ঘোষণা করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। অশ্বিনের অবসরের প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে ফেলেন অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পুজারার অবসরের কথাও। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নেন।