এই নামটা আপনাকে মনে রাখতেই হবে। ২৩৬ রানের লক্ষ্য। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় দল। আইরিশরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এরপর রূপকথা লিখলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার। ৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ৮ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিতু। আর জয়সূচক রানটা ছক্কা মেরেই নিয়ে জয়টাকে আরেকটু বেশি রাঙালেন রিতু।

আয়ারল্যান্ড নারী দল: ৫০ ওভারে ২৩৫/৮ (ডেলানি ৬৩, প্রেন্ডারগাস্ট ৪১, হান্টার ৩৩; রাবেয়া ৩/৩৯, ফাহিমা ২/৫০)। বাংলাদেশ নারী দল: ৪৮.৪ ওভারে ২৪০/৮ (রিতু ৬৭*, নিগার ৫১, ফাহিমা ২৮, শারমিন ২৪; প্রেন্ডারগাস্ট ২/১৪, কেলি ২/৫৩)। ফল: বাংলাদেশ নারী দল ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রিতু মনি।







