আইসিসি র্যাংকিংয়ে শচিন টেন্ডুলকারই একমাত্র ব্যাটার যিনি ৩৮ এর পর বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন। ২০১১ সালে টেস্টে তিনি এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ৪০ রেটিং পয়েন্ট পেয়েছেন। তার ক্যারিয়ার সেরা র্যাংকিং ৮৮২, যা তিনি অর্জন করেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর।
অস্ট্রেলিয়া সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে রোহিত বলেছিলেন, ‘খেলা শুরু করার পর থেকে কখনও কোনো সিরিজের প্রস্তুতির জন্য চার-পাঁচ মাস সময় পাইনি। এবার সেটা পেয়ে পুরোপুরি সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলাম। পুরোপুরি নিজের ইচ্ছা অনুযায়ী। সেটা খুব ভালোই কাজে লেগেছে।’