
ফারুক বলেন, রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো, তারা শিক্ষার কথা বলতো না।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাবি বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার প্রমুখ।