মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

র‌্যাবে আয়নাঘর ছিল : ডিজি

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

র‌্যাবে বহুল আলোচিত আয়নাঘর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‌্যাবে আয়নাঘরের যে বিষয়টি এসেছে; সেটা ছিল, আছে…।’ কমিশনের নির্দেশে সেটা অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।র‍্যাবে আয়নাঘর, গুম, খুনসহ যত অভিযোগ ছিল কমিশন তার তদন্ত করছে বলে জানিয়ে র‍্যাবের ডিজি বলেন, র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর