মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

র‍্যাব বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিটির কাছে বিএনপি র‌্যাব বিলুপ্তির প্রস্তাব উপস্থাপন করেছে। এছাড়া, পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে একটি পুলিশ কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে।’তিনি বলেন, “সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (পুলিশ) সংস্কার এখন সময়ের দাবি।’’হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘‘পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তকাদের সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। অনেকের সঙ্গে কথা বলেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা।’’

২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র‍্যাব এবং এর ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।


এই বিভাগের আরো খবর