বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

লক্ষ্য একটাই সততা ও নিরক্ষেতার সাথে কাজ : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের লক্ষ্য একটাই সততা ও নিরক্ষেতার সাথে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দেয়া। এ বিষয়ে মন্ত্রানালয়ের সবাই একসাথে কাজ করছে। এই মন্ত্রনালয়ের দুর্ণীতি অনিয়ম সম্পর্কে মানুষের যে ধারণা আছে সেটা দুর করা।
আজ দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারের জনসাধারণের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহনের সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জনকল্যানে কিছু আইন সংশোধনের প্রয়োজন পড়লে আমরা সেটাও করবো বলে জানান এই মন্ত্রী। ভুমি মন্ত্রনালয়ের ওয়ানস্টপ সেন্টার করে ভুমি সেবা এক ছাদের নিচে নিয়ে আসা হবে বলে জানান ভূমি মন্ত্রী মিনু।
পুকুর ভরাট সম্পর্কে ভূমি মন্ত্রী বলেন, যরা অবৈধ্য ভাবে পুকুর ভরাট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভরাট হওয়া পুকুর পুনঃখননের কাজ চলছে। আগামীতেও এ কাজ অব্যহত থাকবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজ নির্বাচনী এলাকা রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তার এমন প্রাণবন্ত উপস্থিতি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

শুক্রবার সকাল ১০টা বাজার আগেই রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে বরণ করে নেন। অনেকেই ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন মিজানুর রহমান মিনু। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। সাধারণ মানুষের সাথে তার এই নিবিড় যোগাযোগ আবারও প্রমাণ করল যে তিনি মাটির কাছাকাছি থাকা একজন নেতা।

উপস্থিত সবার উদ্দেশ্যে ভূমি মন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য, যেন সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়।

তিনি আরও উল্লেখ করেন, রাজশাহীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। মন্ত্রী হিসেবে তার এই যাত্রা যেন সফল হয়, সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দুুপুর সাড়ে ১২টার দিকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং জুমার নামাজের বিরতি নিয়ে তিনি সকালের এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর