রন্ধনশিল্পী সঞ্জীব কপূর শেখালেন, লিভার ভাল রাখবে এমন কিছু সুস্বাদু খাবার তৈরির কৌশল।
শুকনো মুগ ডাল

শুকনো মুগডাল। ছবি:সংগৃহীত।লিভার ভাল রাখতে ঘরোয়া খাবার যেমন ডাল, ভাত-রুটি, শাকসব্জি পাতে রাখতে বলেন চিকিৎসকেরা। স়ঞ্জীব কপূর শেখালেন রোজের মুগডালকে কী ভাবে অন্য রকম কায়দায় রাঁধা যায়।
মুগডাল হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে তেল বা ঘি দিয়ে গোটা জিরে, হিং ফো়ড়ন দিন। আদাকুচি, লঙ্কাকুচি দিয়ে নাড়াচাড়া করে যোগ করুন লঙ্কার গুঁড়ো। দিয়ে দিন ডাল। ভাল করে মিশিয়ে নিন। চেখে দেখুন নুন ঠিক আছে কি না। শেষধাপে পাতিলেবুর রস, ধনেপাতাকুচি দিয়ে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
জোয়ারমেথির থালিপীঠ

জোয়ার-মেথি দিয়ে তৈরি স্বাস্থ্যকর খাবার। ছবি:সংগৃহীত।জোয়ারের আটায় রয়েছে ফাইবার এবং জরুরি খনিজ, যা স্বাস্থ্যের জন্য ভাল। মেথিশাকও ফাইবারে পূর্ণ, ভিটামিনে ভরপুর। টাটকা মেথিশাক এবং জোয়ারের আটা দিয়ে বানিয়ে ফেলুন থালিপীঠ।
মেথিশাক কেটে ধুয়ে নিন। তার মধ্যে মিহি করে কুচোনো পেঁয়াজ, কাঁচালঙ্কা, নুন, হলুদ, ধনে-জিরেগুঁড়ো, জোয়ারের আটা, স্বাদমতো নুন দিয়ে অল্প অল্প জল যোগ করে একটু নরম করে মেখে নিন।
হলুদ-ভাত

সব্জি দিয়ে বানিয়ে ফেলুন হলুদ-ভাত। ছবি:সংগৃহীত।বাসন্তী পোলাওয়ের মতো তবে পোলাও নয়, ফ্রায়েড রাইস। ভাত তৈরি করে ঠান্ডা করে রাখুন। কড়াইয়ে ঘি দিয়ে গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, হিং, শুকনোলঙ্কা যোগ করুন। দিয়ে দিন কুচোনো পেঁয়াজপাতা, ফুলকপি, গাজর, বিন্স। নুন-হলুদ যোগ করে আঁচ কমিয়ে, ঢাকা দিয়ে সেগুলি ভেজে নিন। সব্জির কাঁচা গন্ধ চলে গেলে যোগ করুন ভাত। ভাল করে সব্জির সঙ্গে মিশিয়ে নিন। তা হলেই তৈরি হলুদ-ভাত।







