মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শহিদ পরিবারকে রাজশাহী জেলা পরিষদের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব’ ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহিদ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে জেলা পরিষদ সভাকক্ষে  ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহিদ পরিবার এর প্রত্যেক পরিবাকে ২ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদের  প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর