গত ৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আলোচনা সভা করার নির্দেশনা দেওয়া হয়। আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচিব অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচিতে দিবসের একমাত্র কর্মসূচি ছিল আলোচনা সভা। অন্য কোনও কর্মসূচি নেই। তবে এই কর্মসূচিও বাতিল করলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।







