মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান-লাঠিচার্জ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান নিক্ষেপ (ছবি: নাসিরুল ইসলাম)।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে যান চলাচল সীমিত পরিসরে শুরু হতে দেখা গেছে। তবে আন্দোলনকারীরা একেবারে সরে যায়নি, শাহবাগ মোড়ের আশপাশে অবস্থান করে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে তাদের।

আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান নিক্ষেপ (ছবি: নাসিরুল ইসলাম)।

আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে।


এই বিভাগের আরো খবর