শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্ট তর্কাতর্কি

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে হওয়া আন্দোলনের পর শিক্ষাব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এর অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে থাকা এক সদস্যকে নিয়ে দেশটির পার্লামেন্টে তর্কাতর্কি হয়েছে।

যদিও প্রিয়াঙ্কা সরাসরি কারও নাম বলেননি। তবে গোমূত্র বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রফেসর ভি কামাকোতিকে বুঝিয়েছেন। প্রফেসর কামাকোতি আইআইটি মাদ্রাজের পরিচালক। নবগঠিত ছয় সদস্যের কমিটিতে তিনি আছেন। প্রিয়াঙ্কা বলেন, “মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, প্রধানমন্ত্রীর হয়ত (শিক্ষা সংস্কার কমিটির) উপদেষ্টা পরিবর্তন করা উচিত। নতুন কমিটি কাজে দেবে না, এটির সভাপতি যিনিই হোক না কেন।”

তার এ বক্তব্যের পর বিজেপি এমপি অনুরাগ ঠাকুরসহ অন্যান্যরা প্রতিবাদ জানান। তারা হট্টগোল ও বিরোধী এমপিদের সঙ্গে তর্কাতর্কি করেন। এদিকে ২০২৫ সালে প্রফেসর কামাকোতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন, গোমূত্র মানবদেহের জন্য উপকারী। এটির ওষুধি ক্ষমতা আছে। তিনি দাবি করেন, বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করে এর পক্ষে গবেষণাপত্রও প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর