মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শীতের আগাম সবজি বাজারে এলে দাম কমে যাবে : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বাজারে চাহিদার তুলনায় জোগান কম থাকা এবং প্রতিবেশি দেশের কারণে সৃষ্ট বন্যায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তার প্রত্যাশা, কয়েকদিনের মধ্যে শীতের আগাম সবজি বাজারে এলে দাম কমে যাবে।
রবিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কৃষি প্রকল্প পরিদর্শন শেষে দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিতের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে দ্রুত এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
এসময় পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #


এই বিভাগের আরো খবর