শীতে বাজারে গেলে থলেতে আর কিছু না হোক কিছু গাজর থাকবেই। শীত কালে সেই গাজর দিয়ে হালুয়া বানান অনেকেই। তবে নতুন বছরে যদি মিষ্টিতে রাশ টেনে থাকেন, তবে হালুয়ার বদলে বেছে নিতে পারেন আরও স্বাস্থ্যকর একটি পদ। যা শুধু পুষ্টিকরই নয়, তার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা এমনকি, ত্বকের তারুণ্য ধরে রাখার জন্যও সমান কার্যকরী।
কী ভাবে বানাবেন?উপকরণ:
৮ টেবিল চামচ অলিভ অয়েল
১/২ কাপ পেঁয়াজ শাক কুচনো(হালকা সবুজ এবং সাদা অংশটি)
১ টেবিল চামচ রসুন কুচি
১ টেবিল চামচ আদা কুচি
২ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো ডল্লে জাতীয় লঙ্কা বাটা অথবা ঝাল কম খেলে গোলমরিচ বাটা
১ কেজি গাজর খোসা ছাড়িয়ে কুচনো
৪ কাপ মুরগীর মাংস সিদ্ধ করা জল বা সব্জি সিদ্ধ করা জল
১/৪ কাপ বাদাম
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ লেবুর খোসা কোরানো (সবুজ অংশটুকু)
২ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ নারকেলের দুধ (না হলেও চলবে।)
প্রণালী:মাঝারি আঁচে বড় একটি সসপ্যানে ২ টেবিলচামচ অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ শাক, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভাল করে ৫ মিনিট ভেজে নরম হলে (বাদামি রং ধরবে না) তাতে জিরে, ধনে, স্বাদ বুঝে লঙ্কা বাটা দিয়ে সুগন্ধ বেরনো পর্যন্ত (১-২ মিনিট) রান্না করুন।
ছোট একটি প্যানে মাঝারি আঁচে ২ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে বাদাম দিয়ে আঁচ কমিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করে গন্ধ বেরোলে নামিয়ে একটি বাটিতে রেখে তার সঙ্গে ধনেপাতা কুচি, লেবুর খোসা কুরনো এবং এক চিমটে নুন দিয়ে মাখিয়ে নিন।
রান্না করা গাজর দু’ ভাগে ভাগ করে ব্লেন্ডারে মিহি করে বেটে নিন। বেটে নেওয়ার সময় ২ টেবিল চামচ করে অলিভ অয়েল ছড়িয়ে আবার ভাল করে ব্লেন্ড করুন। শেষে ছাঁকনিতে ছেঁকে নিয়ে উপরে লেবুর রস, স্বাদ মতো নুন মিশিয়ে উপরে বাদাম এবং ধনেপাতার মিশ্রণটি ছড়িয়ে পরিবেশন করুন। ইচ্ছে হলে সামান্য নারকেলের দুধও উপরে ছড়িয়ে দিতে পারেন।