জানা গেছে, ৯টি একাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্যানেলগুলোর ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিজ নিজ হলে বা নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন।
ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।
ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী গোলাম কিবরিয়া মাসুদ ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু ভবনের ২০৮ নম্বর কক্ষে। জিএস প্রার্থী পরমা পারমিতা ভোট দেবেন ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৮ নম্বর কক্ষে এবং এজিএস প্রার্থী মতিউর রহমান ভোট দেবেন তৃতীয় বিজ্ঞান ভবনে।
এছাড়া সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ভোট দেবেন রোকেয়া হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের পূর্ব মধ্য গেইট)। জিএস প্রার্থী রাজন আল আহমেদ ভোট দেবেন সৈয়দ আমীর আলী হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম) এবং এজিএস প্রার্থী মাহাদী হাসান মাহির ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনে।