রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শৃঙ্খলা ভাঙবেন না! নেতাদের বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের একাংশকে বার্তা দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন দলের অন্দরে থেকে ব্যক্তিগত স্বার্থে দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। অভিষেক বলেন, ‘‘বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের আমি বলতে চাই, কাজে যেন শিথিলতা না-আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৬-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বার বার ওদের গো-হারা হারিয়েছি। আমাদের নেত্রী বলেছিলেন, দুই তৃতীয়াংশের বেশি আসনে আমরা ক্ষমতায় আসব। আমি বলতে চাই, ২১৫টির বেশি আসন আমাদের পেতে হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না।’’

দলের শৃঙ্খলা প্রসঙ্গে এর পর অভিষেক বলেন, ‘‘দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে দলকেই আপনারা ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের কিন্তু আমিই চিহ্নিত করেছিলাম। এ বারেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্বটা আমি নিলাম। হোয়াট্‌সঅ্যাপে রাজনীতি না-করে মানুষের পাশে দাঁড়াতে হবে। রাস্তায় নেমে কাজ করতে হবে।’’

গত বছর লোকসভা ভোটের পর থেকে অভিষেককে সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তৃণমূলের কর্মসূচিতেও তিনি ছিলেন না। নিজেকে আটকে রেখেছিলেন ডায়মন্ড হারবারে, নিজের লোকসভা এলাকায়। সে প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘আমি লোকসভা ভোটের পর তিন মাস ঘুমোতে পারিনি। মানুষ আমাকে এত ভালবাসা দিয়েছেন, তার প্রতিদান তো দিতে হবে। তার পর আমি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে গিয়েছি। নেতাদের আমি বলব, ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। জনমুখী কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’’

শৃঙ্খলার বার্তা
দলের নেতাকর্মীদের শৃঙ্খলারক্ষার বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওঁদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।’’

 


এই বিভাগের আরো খবর