রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতারা খালাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত ৪ বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে। আজ দুপুর ১২ টার দিকে তারা কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার। কারাগার থেকে মুক্তি প্রাপ্ত চার বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।
এদিকে নেতাদের মুক্তির খবরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেত হয়। কারা ফটক থেকে বের হয়ে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনার কামরায় গুলি করার অভিযোগ উঠে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৫ ফেব্রুয়ারি সব আসামীকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন উচ্চ আদালয়। ২০১৯ সালের ৩ জুলাই এ মামলায় রায়ে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে গত ৫ ফেব্রুয়ারি ৪৭ আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট।


এই বিভাগের আরো খবর