রাজশাহী পবা বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগম কে একটি অটো রিকসা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংগঠনের একটি প্রতিনিধি দল অটোর রিক্সার চাবী টুলি বেগমের হাতে তুলে দেন। করা হয় আর্থিক সহায়তাও। এখন থেকে চালাবেন নিজের অটোরিকশা।
সন্তান থাকার পরেও অন্যের রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে টুলি বেগম। তার সংগ্রামী জীবনের কথা জানতে পেরে প্রথানমন্ত্রী তাকে একটি অটোরিকশা উপহার দেয়ার সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।’
‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘অসহায় টুলি বেগমের বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসেছি।’
রাজশাহী সিপি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন অসহায়ের খবর জানতে পারলে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি।
এ সময় আমরা বিএনপি পরিবার-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।