সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসন দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে দ্বিতীয় দিনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে মোট ৭৩ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এই প্রার্থীরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশী। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫২ জন নারী। এ নিয়ে গত দুই দিনে সংরক্ষিত আসনের জন্য মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

গত বুধবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।


এই বিভাগের আরো খবর