মঞ্জু বলেন, মহান আল্লাহ ও রাসুলের ক্ষেত্রে আমাদের কোনও বিভেদ নেই। এ ক্ষেত্রে আমরা সবাই একাত্মা। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্মান অক্ষুণ্ণ রাখতে আমাদের এক থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি মিলে ষড়যন্ত্র করেছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে তারা সফল হয়নি।মহাসমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।






