সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সকলকে চেইন অব কমান্ড কঠোর ভাবে মানতে হবে : মহানগর যুবলীগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহী মহানগর যুবলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মনিরুজ্জামান খান মণির ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেছেন, গ্রুপিংয়ের রাজনীতি সংগঠনকে দুর্বল ও মাস্তান তৈরী করে। কাজেই এখানে গ্রুপিং রাজনীতির চলবে না। যুবলীগের কেউ বির্তকীত থাকলে ভালো হয়ে যেতে হবে। ক্লিন ইমেজের নেতাকর্মী ছাড়া কেউ যুবলীগে স্থান পাবে না। আগামী আন্দোলন সংগ্রামে যুবলীগ আওয়ামী লীগের রক্ষাকবজ হিসেবে কাজ করবে বলেও জানান নুতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন কমিটি ঘোষনার পর শুক্রবার সকালে নগরীর কাদিরগঞ্জ জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান এর মাজার জিয়ারত শেষ এসব কথা বলেন মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন সকলকে দলীয় শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোর ভাবে মেনে চলতে হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

গত ২০ জুন নতুন কমিটি ঘোষনার মধ্যে দিয়ে দীর্ঘ ২৭ বছরের রমজান আলী ও মোশাররফ হোসেন বাচ্চুর নেতৃত্বাধীন যুবলীগ কমিটির অধ্যায় শেষ হয়। প্রায় ৯ মাস আগে কাউন্সিলে তাদের কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের হাই কমান্ড মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করে। রাজশাহী মহানগর যুবলীগে মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট এবং মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।


এই বিভাগের আরো খবর