রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা চান ফারুক

দেশ নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

তিন দিন পার হলেও এখনও কেন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি, সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অবিলম্বে আগুনের ঘটনায় অভিযুক্তদের নাম প্রকাশেরও দাবি জানান তিনি।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে এই সমাবেশ করা হয়।ফারুক আশঙ্কা করে বলেন, ‘সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা। তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’


এই বিভাগের আরো খবর