আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তারা এক মোটর সাইকেলে তিনজন একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, গত রোববার বিকেলে তিনটি মোটরসাইকেল যোগে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ তিন বন্ধুর মৃত্যু হয়।