বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে। এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি নির্ভর রাজনীতি করছে।
তিনি বলেন, বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথে জড়িত।
ড. মজুমদার বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেকারণে শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নগরীর হোটেল ওয়ারিশান কনফারেন্স হলে সুজন-সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভা উপস্থিত হয়ে এসব কথা বলেন।


এই বিভাগের আরো খবর