মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সবার আগে সুপার এইটে অস্ট্রেলিয়া

আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

সবার আগে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত করেছে। এবার ‘বি’ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়েছে জায়ান্ট অস্ট্রেলিয়ার। নামিবিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পরের পর্বে উঠেছে তারা।

অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বড় জয়ের মঞ্চটা গড়ে দিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। তাতে নামিবিয়া টস হেরে শুরুতে খেলতে নেমে ১৭ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়েছে। তাদের বিপক্ষে কোনও দলের এটাই সর্বনিম্ন।


এই বিভাগের আরো খবর