সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সালাহউদ্দিন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, তিনি শিগগির দেশে ফিরবেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন কথা বলবেন।


এই বিভাগের আরো খবর