সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সব স্কুল-কলেজ খুলছে রবিবার

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (স্কুল-কলেজ পর্যায়) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ  সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর আগামী ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।


এই বিভাগের আরো খবর