মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সমালোচনার মুখে রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এর আগে, এদিন দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এ দিন দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে থাকতে পারবেন না। এই কারণে সমালোচনা তৈরি হয় ক্যাম্পাসজুড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে নির্বাচন কমিশনের জরুরি সভায় সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট, মনোনয়ন পত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোট-গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর।

এর আগের তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


এই বিভাগের আরো খবর