সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সম্মেলনের ৯ মাস পর রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নেতৃত্বে এলেন যারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

সম্মেলনের ৯ মাস পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি। রাজশাহী মহানগর যুবলীগে মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। অপর দিকে জেলায় মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কাউন্সিলের দিন থেকে পরবর্তী ৩ বছর কমিটির মেয়াদ থাকবে।
ঘোষিত কমিটিতে রাজশাহী মহানগরী সহ-সভাপতি পদ পেয়েছেন আমিনুর রহমান খান, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজদুর রহমান শিবলী ও জয়নাল আবেদিন।
যুগ্ম সম্পাদক পদে সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েল সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পি। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুরসালিন হক বাবু। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রনব কুমার সরকার ও এসএম আশিকুর রহমান মনোনিত হয়েছেন। আর জেলায় সহ-সভাপতি পদে আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিন রেজা লিটন, কাজি মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান। যুগ্ম সম্পাদ পদে রয়েছেন মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান ও কামরুল ইসলাম মিঠু। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেজারাজুল ইসলাম ও ফায়সাল আহমেদ রুনু।
এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের নবনির্বাচিত সহসভাপতি মাজেদুর রহমান শিবলী, সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, সহ-সম্পাদক এস এম আশিকুর রহমান। নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেয়র তাদের মিষ্টিমুখ করান।

রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা যুবলীগের
নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিটি মেয়র তাদের মিষ্টিমুখ করান।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য রাসিক মেয়র বলেন,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নবনির্বাচিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর যুবলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে।


এই বিভাগের আরো খবর