বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট: সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলছেন— তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডার-ইস্টিমেট করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘হাসিনা মোদির আশ্রয়ে থেকে ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচোনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাবো। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।’
বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।







