রাজশাহীতে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন কমিটির আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে রাজশাহীর স্বাস্থ্যর পরিচালক কনফারেন্স রুমে এ আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির সভাপতি ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ স্বাস্থ্য সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সভাপতি শহীদ মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ স্বাস্থ্য সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

অনুষ্ঠানে বক্তরা সাংগঠনিক ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
