সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে : ফখরুল

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


এই বিভাগের আরো খবর