রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ

ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন,‘বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহঅবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে’।আজ (শুক্রবার) ‘ওয়ানগালা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর