সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সরকার এখন থেকেই পুরোপুরি ‘কেয়ারটেকার’ মুডে চলে যাক : আমীর খসরু

পজেটিভ নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষতার স্বার্থে অন্তবর্তী সরকারকে অবিলম্বে ‘কেয়ারটেকার’ সরকারের আদলে যেতে হবে।  তিনি বলেন, যেহেতু বর্তমান সরকারই অন্তবর্তী সরকার হিসেবে আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবে- তাহলে এখন থেকেই সেই ভূমিকা পালন শুরু করা উচিত। অন্তবর্তী সরকার এখন থেকেই পুরোপুরি কেয়ারটেকার মুডে চলে যাক।বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


এই বিভাগের আরো খবর