মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সরকার ছয় মাস ধরে সময় নষ্ট করেছে, কোনও পরিবর্তন হয়নি: মান্না

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছয় মাসে জনগণের জীবনযাপনের কোনও পরিবর্তন হয়নি। এত বড় মানুষ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য জনগণের মধ্যে, জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেননি। ছয় মাস ধরে এ সরকার সময় নষ্ট করেছে। কিন্তু, আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো।বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই রকম দেশ করতে পারছি?  আমরা কি সেদিকে যাচ্ছি? সবাই বলেছেন, দেশ যদি সংস্কার করতে না পারি, বদলাতে না পরি, তাহলে তা উন্নত দেশ হতে পারবে না। ১/১১-এর সময় ড. ইউনূসকে বলা হয়েছিল আপনি ক্ষমতা নেন। সামরিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন মাত্র তিন মাসে আমি ভালো কিছু করতে পারবো না। তাই দায়িত্ব নেবো না। কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করলো আর তিনি ক্ষমতা নিলেন। তারা আশা করেছে তিনি সংস্কার করবেন। এবং আমরাও যে দলেরই হই, যে মতেরই হই, ছোট-বড় সবাই তাকে অকুণ্ঠভাবে সমর্থন করেছি।

মান্না বলেন, ছয় মাস চলে গেছে কিন্তু কোনও পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি এখনও। আমি বলছি না ছয় মাসে সব বদলে দেওয়া যায়। কিন্তু আমি বলবো ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অনেক নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর