সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

তিনি বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।’দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রে উত্তরণ করতে হলে নির্বাচন করে একটা দলকে ক্ষমতায় আসতে হবে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে।’

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও অন্যরা।


এই বিভাগের আরো খবর