সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বোচ্চ রানের রেকর্ডের পর সবচেয়ে বড় জয়

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আজ বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে ২৫২ রানের রেকর্ড স্কোর গড়লো। এরপর আইরিশ নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানে জয়ের রেকর্ড গড়লো।শারমিন আকতার শুপ্তা (৮৯ বলে ৯৬) আর ফারজানা হক পিংকির (১১০ বলে ৬১) ‘বিগ ফিফটিতে’ সাজানো ২৫২ রানের পুঁজি পেয়ে উজ্জীবিত বাংলাদেশের বোলাররা বল হাতেও সমানভাবে জ্বলে উঠেছিলেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে মাত্র ২৮.৫ ওভারে ইনিংস গুঁড়িয়ে যায় আয়ারল্যান্ড নারী দলের।

যথারীতি বাংলাদেশের স্পিন আক্রমণে দিশাহারা আইরিশ নারী দল। অফস্পিনার সুলতানা খাতুন (৩/২৩) ও নাহিদা আকতার (৩/২৩) এর স্পিন ঘূর্ণি সামলাতে পারেননি আইরিশরা। এছাড়া পেসার মারুফা ২ উইকেটের পতন ঘটালে ১০০’র নিচেই গুঁড়িয়ে যায় আইরিশ নারীরা।


এই বিভাগের আরো খবর