প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সময়ে মোট রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৬৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রফতানি বেড়েছে।
চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।







