সর্বশেষ এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তামিম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঐ ম্যাচে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি।চট্টগ্রামের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি অন্য কোন ব্যাটারই। ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মোমিনুল হক। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন।জবাবে ১৬.৫ ওভারে টার্গেট স্পর্শ করে ফেলে রংপুর। ওপেনার তানবীর আহমেদ ৩৭ বলে ৪১ ও অধিনায়ক আকবর আলি ২৫ রান করেন। হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট।