রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর আদালতে চত্বরে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহীর এমএম-১ এর আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এর আগে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বেয়ালিয়া থানার দুইটি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখিয়ে ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী এমএম-১ এর আদালত। এর আগে ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়। ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু; আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। এই ঘটনার পর আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর