মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

র‍্যাব-৫ জানায়, সদর কোম্পানি একটি অপারেশন দল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোয়ালিয়া কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেপ্তার করে। এসময় তাদের থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করে র‍্যাব।

দেশের বিভিন্নস্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করে অভিনব উপায়ে সেগুলো তৈরি করে সরবরাহ করে আসছিল।


এই বিভাগের আরো খবর