বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, ঝুলেই থাকলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযাগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মর্যাদায় মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত গ্রহণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তরাঞ্চলের আরেকটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘যাদের এখনো ভর্তি পরীক্ষা নেওয়ার সক্ষমতা নেই, তারা গুচ্ছ পদ্ধতি রাখার পক্ষে। বিষয়টি নিয়ে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল স্যার শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। ইউজিসির সঙ্গেও আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিদের মতামতও নেওয়া হবে। সবাই যেভাবে চান, শেষ পর্যন্ত সেটা হতে পারে।’

তিনি বলেন, ‘যদি এবারও শেষ পর্যন্ত গুচ্ছ থেকে যায়, তাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমবে। কারণ যারা এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তাদের আর গুচ্ছে ফেরার সুযোগ নেই। অনেকে হয়তো মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেও এবার গুচ্ছে থাকবে না। অর্থাৎ, কিছু বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারে।’

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘উপাচার্যরা বিভক্ত। ফলে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের কাছেও যেতে পারে। তাছাড়া ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতামতও নেওয়া হতে পারে।’

 


এই বিভাগের আরো খবর