সিপিএম ভোটবাক্সে ‘প্রান্তিক শক্তি’তে পরিণত হলেও যে কোনও ঘটনাতেই তিনি টানেন সিপিএম জমানার কথা। আবার সমাজমাধ্যমে তাঁর যে কোনও পোস্টে সংগঠিত ভাবে হানা দেয় সিপিএমের ‘বাহিনী’। কিন্তু সেই তিনিই, অর্থাৎ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সিপিএমের এক তরুণীর নৃত্য পরিবেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন।