রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সিরিজ জিতে পাকিস্তান যেতে পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

স্বাগতিক আরব আমিরাত দুই ম্যাচেই দারুণ ক্রিকেট খেলেছে। অভিজ্ঞতার কারণে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে। বুধবার তৃতীয় ম্যাচটিতে তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অলিখিত ফাইনাল। টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

শুধু বোলিং নয়, ফিল্ডিংয়ে ভুগছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশি ফিল্ডারদের পিচ্ছিল হাত ফসকে বল বেরিয়ে গেছে। এই জায়গা উন্নতি জরুরি। নয়তো আরও একবার পঁচা শামুকে পা কাটতে হবে। বিপরীতে আরব আমিরাতের জন্য দারুণ কিছুর হাতছানি। এখন অব্দি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছিল তারা। বুধবার বাংলাদেশকে হারাতে পারলে নতুন ইতিহাস রচনা হবে।

অথচ আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে আরব আমিরাতের সঙ্গে সিরিজ ছিল না বাংলাদেশের। পাকিস্তানে যাওয়ার আগে প্রস্তুতির অংশ হিসেবে তারা মূলত সিরিজ খেলতে নেমেছিল। কিন্তু খেলতে নেমে ‘ইজ্জ্বত’ হারানোর মতো অবস্থা। বুধবার অলিখিত ফাইনালে প্রবল চাপের এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান যেতে পারবে। নয়তো আরও চাপ ঘিরে ধরবে লিটন দাসের দলকে। এখন অপেক্ষা সেই চাপকে পেছনে ফেলার।


এই বিভাগের আরো খবর