রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন মর্যাদার প্রশ্নে একাট্টা। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখছে। এটি ’২৪-এর গণ-অভ্যুত্থানের শিক্ষা এবং অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত।’ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘উত্তরের তিস্তা নদী নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে।’ পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দৃশ্যমান করতে সরকারকে দ্রুত মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরো খবর